শিরোনাম
হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আটক -২

Mehraz Rabbi

বরিশাল প্রতিনিধি।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে সিএনজি ও মাহিন্দ্রা চালকরা। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম আহত হন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী আহত হওয়ার খবর বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা নগরীর রূপাতলী এলাকায় জড়ো হয়। এসময় একজন মাহিন্দ্রা চালক ও একজন সিএনজি চালককে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে সেনাবাহীনী এসে আটকদের নিয়ে যায়। এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থী রায়হান জানান, মোটরসাইকেলযোগে সে রূপাতলী এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। এসময় এক সিএনজিচালক তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা দেয়। এ নিয়ে সে এর প্রতিবাদ করে। এ ঘটনার সময় রূপাতলীতেও শ্রমিকদের মিছিল হচ্ছিল। ওই সিএনজিচালক শ্রমিকদের ডেকে আনে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তারা তাকে মারধর করে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, ‘যত দ্রুত সম্ভব এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার হবে।’

 

Leave a Reply