শিরোনাম
ইস্পাহানি পাইওনিয়ার ফুটবলে রেকর্ড ট্রাইবেকার শুট আউটে ১ পয়েন্ট অর্জন হালিশহর একাডেমির সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন- ডা. শফিকুর রহমান এনসিটি ইস্যু, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ১২ ফেব্রুয়ারি দেশ উল্টো পথে গেলে, ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে: মিন্টু ২ বিয়ের বিষয়ে যা বললেন এনসিপি নেত্রী মিতু জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, তদন্তের আশ্বাস রাষ্ট্রপতির কার্যালয়ের চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ৫ বছর শান্তিতে বসবাস করতে পারবেন না: আসিফ মাহমুদ সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ১ সীমান্তের ৬২ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার অধীনে: অধ্যাদেশ জারি

পুলিশ পরিচয়ে প্রতারণাকারী এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ।।

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর উত্তরখান থানা এলাকা হতে হত্যা মামলার আসামি, পুলিশ পরিচয়ে প্রতারণাকারী এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ এনামুল হক মনির (৩৩)।

সোমবার (১৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৭:৪০ ঘটিকায় উত্তরখান থানাধীন হযরত শাহ কবির (রহঃ) মাজার জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উত্তরখানের হযরত শাহ কবির (রহঃ) মাজার জামে মসজিদের সামনে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলো। থানার টহল টিম তাকে ঘোরাঘুরির কারন জিজ্ঞাসা করলে সে নিজেকে পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে আরও জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয় এবং সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তখন টহল টিম তাকে আটক করে। পরবর্তী সময়ে তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট হতে বাংলাদেশ পুলিশের একটি নকল আইডি কার্ড পাওয়া যায়। এসময় তার হেফাজত হতে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতের প্রকৃত নাম এনামুল হক মনির। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পুলিশ পরিচয় দিয়ে ও বাংলাদেশ পুলিশের ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে মানুষের সাথে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় তার নামে ডিএমপির শাহআলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দুটি প্রতারণার মামলা ও ময়মসিংহের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply