শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

২রা মার্চ পতাকা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালন করতে হবে।

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। ২ মার্চ রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য মুক্তিযোদ্ধা উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারক লিপি দিলেন হৃদয়ে পতাকা ২ মার্চ এর কেন্দ্রীয় সভাপতি সাহানা সুলতানা ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বে বিকাল ৩ টায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেন। সেখানে তারা রাষ্ট্রীয়ভাবে ২ মার্চ গেজেট আকারে প্রকাশ করে পালন করার আহ্বান জানান এবং পাঠ্যপুস্তকে পতাকা উত্তোলনের ইতিহাস তুলে ধরার জন্য অনুরোধ করেন। এদিকে বিকেলে হৃদয়ে পতাকা ২ মার্চ এ প্রধান উপদেষ্টা এস এম শামসুল আলম নিক্সন, সভাপতি সাহানা সুলতানা ও সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য ড. নিয়াজ আহমেদ এর কাছে স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিতে আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত পতাকা উত্তোলনের অনুষ্ঠানে পতাকা উত্তোলক মহান স্বাধীনতার অন্যতম সংগঠক আ স ম আবদুর রবকে আমন্ত্রণ জানানোর দাবি করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তাদের দাবির প্রতি একমত পোষন করে বলেন,

বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারনী মহলে আমি বিষয়টি তুলবো। তারা যদি একমত হন তাহলে অবশ্যই আপনাদের দাবির প্রতি শ্রদ্ধা করা হবে। এসময় হৃদয়ে পতাকা ২ মার্চ এর নেতা মোঃ মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply