শিরোনাম
কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের পাশে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত : মঞ্জুর হোসেন ঈসা

Special Correspondents

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, বাংলাদেশে লক্ষ লক্ষ পথশিশুরা নেশাগ্রস্থ হয়ে মানবেতর জীবন-যাপন করছে। বিশেষ করে ঢাকা শহরে পথশিশুদের চোরা কারবারি, ছিনতাই ও মাদকের সাথে ব্যবহার করছে এক শ্রেণির সুবিধাভোগী মানুষ। এই শিশুদেরকে সঠিকভাবে কাজে লাগালে সমাজ থেকে অনেক অন্যায়-অবিচার দুর হবে।

শেরে বাংলা পথকলি স্কুল ২০১৯ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের লেখা-পড়া ও মানবিক চরিত্রের অধিকারী তৈরী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর কে রিপন এর নেতৃত্বে একঝাক তরুণ নেতৃত্ব নিরলসভাবে তাদের পাশে রয়েছে।

পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ দুপুর ১২ টায় ঝাউচর, হাজারীবাগ ঢাকায়,গ্লোবাল স্টার কমিনিউকেশনের সহযোগিতায় শেরে-বাংলা পথকলি ফাউন্ডেশনের উদ্যোগে শেরে বাংলা পথকলি স্কুলে, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় শেরে বাংলা পথকলি স্কুলের সভাপতি আর কে রিপনসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষক সেলিম রেজা, নারী উদ্যোক্তা শাহনাজ ইসলাম, জুনায়েদ হোসেন, জান্নাতুল ফেরদৌসী খন্দকার আছিফুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক শান্তনা ইসলাম, নাসিত কামাল সজীব, হিমেল আহমেদ, মাহিমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার এবং নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ঈদ উপহার ও বস্ত্র বিতরণ শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাইয়ের গণঅভ্যূত্থানে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply