শিরোনাম
কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

আজ জুমাতুল বিদা

Special Correspondents

মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা আজ। মর্যাদাপূর্ণ এ দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। মুসল্লিদের কাছে এর আলাদা একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এটি রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দেয়।

মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। আর রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও বেশি। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

এই দিনে মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়ে থাকে।

মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদস দিবস হিসেবেও পালিত হয়।

প্রতিবারের মতো এবারও মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমা শেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন।

Leave a Reply