শিরোনাম
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ১১ দলীয় ঐক্য মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া, প্রজ্ঞাপন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা, শপথের আগেই জোর আলোচনা নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া পোস্ট সরিয়ে নিলেন জামায়াত আমির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান কুমিল্লা-৬ আসনে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা: তরুণ প্রজন্মের বিএনপি নেতৃবৃন্দ”রা আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ

শুল্ক কমানোর অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের

Special Correspondents

শুল্ক কমানো, ছাড় বা এ নিয়ে সময় চেয়ে বৈঠকের অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) নিজের মালিকানাধীন ট্রুথ সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। এই পোস্টটির মূল বিষয় ছিল চীন। এতে তিনি চীনকে হুমকি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীনা পণ্যের শুল্ক দাঁড়াবে ১০৪ শতাংশ। সঙ্গে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার কথা বলেছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, “রেকর্ড পরিমাণ শুল্ক, অ-আর্থিক শুল্ক, অবৈধ ভর্তুকি এবং দীর্ঘমেয়াদি মুদ্রা কারসাজির ওপর গতকাল চীন (যুক্তরাষ্ট্রের ওপর) পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে তাহলে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে এমন সতর্কতা দেওয়ার পরও চীন এ কাজ করেছে।”

তিনি আরও লিখেছেন, “যদি চীন ৮ এপ্রিল ২০২৫ এর মধ্যে বাড়তি ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে। যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। সঙ্গে চীন এ নিয়ে কথা বলার জন্য যেসব বৈঠকের আহ্বান জানিয়েছে তার সবগুলো বাতিল করা হবে।”

অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, “অন্য যেসব দেশও বৈঠকের জন্য অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা খুব দ্রুত শুরু হবে।”

Leave a Reply