শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Chif Editor

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)-এর নেতৃবৃন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনের সঙ্গে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সমিতির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকতার পরিবেশ উন্নয়ন বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে তেকসাস সদস্যদের ভূমিকাকে আরও কার্যকর ও সংগঠিত করে তেজগাঁও কলেজে সাংবাদিকতার ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও মিডিয়া সফরের মতো কার্যক্রম আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এই সাক্ষাৎকে কেন্দ্র করে তেকসাস নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, কলেজ প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনায় সমিতির কাজ আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম এসএ টিভির সাবেক রিপোর্টার ও বর্তমান এনএনবিডির স্টাফ রিপোর্টার ইসমাঈল সরদার, দৈনিক রূপালীদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও তেকসাসের সিনিয়র সদস্য আজিজুল ইসলাম যুবরাজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) দীর্ঘদিন ধরে কলেজ পর্যায়ে সাংবাদিকতার চর্চা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যমে সংযুক্তির ক্ষেত্র তৈরি করে আসছে।

Leave a Reply