শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

চবি’র আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান

Chif Editor

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।

হামলায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে ২ শিক্ষার্থী গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত শিক্ষার্থীদের বেশিরভাগের মাথায় আঘাত লেগেছে, তবে অনেকের পিঠ, বুক ও হাতেও জখম রয়েছে।

মুহাম্মদ শাহজাহানসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রনেতারা রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ-খবর নিয়ে তাদের সুস্থতা কামনায় দোয়া করেন।

ছাত্রদের উপর এরকম ন্যাক্কারজনক হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত আওয়ামী দোসরসহ জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

Leave a Reply