শিরোনাম
ইরানে হামলা করার মতো তেমন কিছুই অবশিষ্ট নেই: ট্রাম্প ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হরমুজ প্রণালীর কাছে ১৬টি ইরানি মাইন বসানোর জাহাজ ধ্বংসের দাবি নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লেবাননে ৬০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ফ্রান্স ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ধুনটে সরকারি গাছ চুরির অভিযোগকারীর উপর ইউপি কার্যালয়ে হামলা

তেকসাস’র নবীন সদস্যদের ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে নবীন সদস্যদের নিয়ে একটি ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে গুগল মিট প্ল্যাটফর্মে এই সভা আয়োজন করা হয়।

সভায় নবীন সদস্যরা নিজ নিজ পরিচয় প্রদান করেন এবং সাংবাদিকতার কোন কোন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী সে বিষয়ে মতামত প্রকাশ করেন। অপরদিকে সমিতির সিনিয়র সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে নবীনদের অনুপ্রাণিত করেন। তারা ক্যাম্পাস সাংবাদিকতার ইতিবাচক ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সমিতির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকতার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী ও দক্ষ করে তুলতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রমের আয়োজন করা হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যরা ভবিষ্যতে ক্যাম্পাসের পাশাপাশি জাতীয় সাংবাদিকতায়ও ভূমিকা রাখবেন।

Leave a Reply