শিরোনাম
ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ

তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ভেস্ট উদ্বোধন

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ফটোগ্রাফি ভেস্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভেস্টটির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষ শামীমা ইয়াসমিন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে ফটোগ্রাফির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আধুনিক যুগে ফটোগ্রাফি শুধু একটি শিল্পই নয়, বরং এটি শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা এবং বাস্তব অভিজ্ঞতাকে নথিবদ্ধ করার একটি মাধ্যম। ফটোগ্রাফি ক্লাবের এই নতুন ভেস্ট শিক্ষার্থীদের কাজকে আরও প্রফেশনাল রূপ দিতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা জানান, নতুন ভেস্ট ব্যবহার করে তারা বিভিন্ন কার্যক্রম ও ইভেন্টে আরও সংগঠিতভাবে অংশগ্রহণ করতে পারবে। এতে তাদের পরিচিতি স্পষ্ট হবে এবং ফটোগ্রাফি কার্যক্রমের মর্যাদা বৃদ্ধি পাবে।

এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ফটোগ্রাফি ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন। সকলেই আশা প্রকাশ করেন যে, এই ভেস্ট কলেজের শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতি ও সৃজনশীলতায় নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply