শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

কুমিল্লায় চাঁদাবাজীর অভিযোগে ৩ রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী

Chif Editor

কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজীর অভিযোগে  ৩ রাজনৈতিক নেতাকে  আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে চান্দিনা থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।

আটককৃতরা হলো- চান্দিনা  পৌর এলাকার বেলাশ্বর গ্রামের মৃত মোহর আলীর ছেলে  মো. ওয়ালী উল্লাহ, একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. আলাউদ্দিন ও রমিজ উদ্দিনের ছেলে  মো. জাহাঙ্গীর।

রবিবার রাতে চান্দিনা থানার ওসি জাবেদ ঊল ইসলাম জনকণ্ঠকে জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় রাতে চাঁদাবাজির ধারায় মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে  প্রেরণ করা হবে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী সূত্র এবং মামলার বিবরণ থেকে জানা যায়- ঢাকার বনানী আলীসা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী কোম্পানীর ম্যানেজার মো. রেজাউল করিম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল দরপত্রের মাধ্যমে ক্রয় করেন। রবিবার বেলা পৌনে ২টায় মালামাল নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিলে  মো. অলিউল্লাহ ওই ম্যানেজারের মোবাইলে কল দিয়ে  তার দলীয় পরিচয় দেয় এবং মালামাল নিতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায়।

পরে অলিউল্লাহকে সমিতির স্টোর রুমে আসতে বলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার। সেখানে অলিউল্লাহ্ অপর দুই জন আসামিকে নিয়ে চাঁদার টাকা আনতে যায়। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় চাঁদাবাজরা।

বিষয়টি সেনাবাহিনীর ক্যাম্পে অবহিত করলে মেজর মাহমুদ এর নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ওই ৩ জনকে আটক করে চান্দিনা  থানায় সোপর্দ করে।

Leave a Reply