শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

ভুল চিকিৎসায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

রাজধানী ঢাকার কমিউনিটি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম তানজিনা তাবাসসুম। সে তেজগাঁও কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তানজিনা।

পরিবারের সদস্যদের অভিযোগ, নিহত শিক্ষার্থী গত শুক্রবার টনসিলে আক্রান্ত হয়ে কমিউনিটি হাসপাতালে ভর্তি কিন্তু চিকিৎসকের মাত্রাতিরিক্ত অ্যানেস্থেসিয়া প্রয়োগের ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহতের সহপাঠীরা জানান, চিকিৎসকের অবহেলার কারণে তাদের বন্ধুর মৃত্যু হয়েছে। তারা সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে—তারা নিয়ম মেনেই চিকিৎসা দিয়েছেন, মৃত্যুর বিষয়টি দুঃখজনক হলেও এটি “ভুল চিকিৎসা” নয় বরং রোগীর জটিল অবস্থার কারণে হয়েছে।

ঘটনার পর এলাকায় ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে,আমরা অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত আইনগত ব্যবস্থা নিব।

Leave a Reply