জামায়াতের প্রার্থীকে কোনোভাবেই হেভিওয়েট মনে করি না: ইশরাক হোসেন

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-০৬ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে কোনোভাবেই হেভিওয়েট মনে করেন না বলে জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আমি জামায়াতের প্রার্থীকে কোনোভাবেই হেভিওয়েট মনে করি না।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচনী গণসংযোগে এমন মন্তব্য করেন তিনি। ইশরাক বলেন, দুই-তিনমাস আগে জামায়াতের প্রার্থীর নাম পরিচয় জানতে পেরেছি। তো আপনি কীভাবে তাকে হেভিওয়েট মনে করছেন আমি জানি না।

তিনি আরও বলেন, তবে আমি তাকে খাটো করছি না। গণঅধিকারের ফকরুল ইসলাম আমাকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন, তিনি আরও বেশি হেভিওয়েট। বিগত ৫-৭ বছরে তাদের আন্দোলন-ত্যাগ অনেক বেশি।

ইশরাক বলেন, নির্বাচন হবেই, এর কোনো বিকল্প নাই। আমাকে যদি হত্যাও করা হয়, আমার মতো আরও ৫০-১০০ প্রার্থী হত্যা হয়েছে যায়, ১৮-২০ কোটি মানুষের ভবিষ্যৎ অনেক বেশি মূল্যবান। বাংলাদেশের ভবিষ্যতের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে।

Leave a Reply