
অনলাইন ডেস্ক :- পবিত্র রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
এর আগে এক রিটে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো.আসিফ হাসানের বেঞ্চ হাইস্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
গত ২০ জানুয়ারি এ রিট করেছেন আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। এর আগে ৫ জানুয়ারি সরকারকে আইনি নোটিশ দিয়েছিলেন এ আইনজীবী।



