অভিষেক চন্দ্র রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশুদের নিয়ে হাতের লেখা, চিত্রাংকন ও
আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজাতুল কুবরা ফারিহা, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগের সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান সাবু, কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোতালে হোসেন, শিক্ষক কাদিমুল ইসলাম জাদুসহ অন্যান্যরা।
এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিশু-কিশোর ও গুরুত্বপূর্ণ শিশুরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে একুশে ফেব্রুয়ারিতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র