শিরোনাম
রংপুর সিটির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা আত্মগোপনে থাকা নিষিদ্ধ জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের পরও ‘ভূতুরে বিল, ক্ষুদ্ধ এলাকাবাসী, সিরিজ রিপোর্ট-১ কালুখালীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কোরআন ও সুন্নাহ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ১০ মার্চ থেকে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ করা হবে: তিতুমীর আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে গেজেট প্রকাশ বিমানবন্দরে এসে জানলেন ছুটি বাতিল, প্রতিবাদ করে ভাইরাল তরুণী কুমিল্লা চৌদ্দগ্রামে পানি বন্টন নিয়ে সেচ কৃষককে পিটিয়ে জখম শতভাগ সঠিক তথ্যেই চট্টগ্রামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: জেলা প্রশাসক নির্দোষ প্রমাণিত হলে সাকিব-মাশরাফিকে স্বাগত জানাবো: আমিনুল

কালুখালীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কোরআন ও সুন্নাহ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

Chif Editor

অনলাইন ডেস্কঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কোরআন ও সুন্নাহভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বসুন্ধরা শুভসংঘ-এর কালুখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বল্লভপুর হোসাইনিয়া মোজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কোরআন ও সুন্নাহর জ্ঞান যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক নৈতিকতা ও চারিত্রিক মূল্যবোধ গড়ে তোলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

কালুখালী উপজেলা শাখার সভাপতি মো. বশির আহমেদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিব উদ্দিন খান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী দাখিল মাদ্রাসার সুপার আবু নূর মোহাম্মদ ইমারত আলি খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভপুর মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ মেহেদী হাসান খান, দৈনিক কালের কণ্ঠ-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, শুভসংঘের সদস্য শামসুদ্দিন জোয়ারদার, ইশারত হোসেন, শিক্ষক আব্দুল হামিদ, ইব্রাহিম হুসাইন ও আলিফ হুসাইনসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আবু নূর মোহাম্মদ ইমারত আলী খান বলেন, “আজকের এই কুইজ প্রতিযোগিতা কেবল শিক্ষার্থীদের কোরআন ও সুন্নাহর জ্ঞান যাচাইয়ের মাধ্যম নয়, এটি তাদের চরিত্র ও নৈতিক মূল্যবোধ গঠনের এক অনন্য সুযোগ। পবিত্র রমজান মাসে এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের আত্মসংযম, ধৈর্য এবং ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করে।”

সভাপতির বক্তব্যে মো. বশির আহমেদ বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক জ্ঞানের প্রতি আগ্রহ বাড়ায় এবং ধর্মীয় শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার অনুপ্রেরণা জোগায়।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করছে।

স্থানীয়ভাবে মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে বলে আয়োজকরা জানান।

Leave a Reply