অভিশেখ চন্দ্র রায় , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার করনাইট কুমারগঞ্জ এলাকায় গতকাল ১২ মার্চ বৃহস্পতিবার রাতের আকস্মিক ঝড়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে । নিহতের নাম রেজওয়ান হোসেন (১৪)। তিনি করনাইট কুমারগঞ্জ গ্রামের তাহেরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে হঠাৎ প্রবল ঝড়ের সময় রেজওয়ান হোসেন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় ঝড়ের কারণে ঘরের দেয়ালের একটি অংশ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেজওয়ান হোসেন নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির পড়ুয়া ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজালাল জুয়েল জানান, রেজওয়ান আমাদের বিদ্যালয়ের ৭ম শ্রেণির একজন ছাত্র ছিল। সে খুবই শান্ত স্বভাবের এবং সম্ভাবনাময় মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধরার শক্তি দান করুন এবং নিষ্পাপ এই শিশুকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
ঘটনার পর থেকে এলাকায় শোকের মাতম বইছে
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র