শিরোনাম
তিন গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল শুরু বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক ৬ মার্চ অনশনে বসছেন মমতা ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান আবুধাবি-কুয়েতে বাংলাদেশিসহ ঝরল চার প্রাণ ৬৫০ কোটি টাকার ডেমু ট্রেন প্রকল্প: কয়েক বছরের মধ্যেই অচল, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ধ্বংস হলো সম্ভাবনাময় রেলসেবা বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ

বিএফআইইউর নতুন প্রধান ইফতিখার উদ্দিন মামুন

Chif Editor

অনলাইন ডেস্ক :- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইফতিখার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ২৪(১)(ঘ) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধি ২২ অনুসারে ইফতিখার উদ্দিন মামুনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, বিএফআইইউর দায়িত্ব গ্রহণের জন্য তাকে অন্য সব পেশাগত দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। এটি একটি সার্বক্ষণিক পদ এবং তার বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা অনুমোদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহীনুল ইসলাম। গত বছরের সেপ্টেম্বরে সরকার তার নিয়োগ বাতিল করে।

উল্লেখ্য, বিএফআইইউ দেশের প্রধান আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ করে এবং অর্থপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply