শিরোনাম
রক্ত দিয়ে কেনা দেশে ভাড়াটিয়া রাজনীতি চলবে না: মামুনুল হকের হুঁশিয়ারি খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার আসামি যুবলীগ নেতা রবিউল রবি গ্রেপ্তার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গাজীপুরে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থীর পথসভা যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না, সেই দলকে মানুষ সমর্থন করবে না: মির্জা ফখরুল সানজিদা ইসলাম তুলি স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’: তারেক রহমান নির্বাচন স্থগিত এমন গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির প্রশাসন একদিকে হেলে পড়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত কাল রাত থেকে ৯৬ ঘণ্টায় ১০০০ টাকার বেশি মোবাইল ব্যাংকিং বন্ধ

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

Chif Editor

অনলাইন ডেস্ক :- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই অভ‍্যুত্থানের অন‍্যতম সংগঠক ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণয়কে অবহিত করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

Leave a Reply