শিরোনাম

সাড়ে ৫৮ হাজার টন গম নিয়ে মোংলায় পৌঁছাল জাহাজ

Chif Editor

অনলাইন ডেস্ক:  যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৪৫৭ টন গম নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরের পৌঁছেছে জাহাজ এমভি ক্যালিপসো এন।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১১ মার্চ) এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোংলায় আসা জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরইমধ্যে শেষ  হয়েছে।  দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ এরইমধ্যে জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় আমদানি করা সব গম  দেশে পৌঁছেছে।

জিটুজি-১ মোতাবেক  ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জিটুজি-২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ টন গম দেশে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি জিটুজি-০২-এর অধীনে এসব গম বন্দরে এসেছে।

Leave a Reply