প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
আমারপে-তে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ গ্লোবাল ফিনটেক কোম্পানি সিমপায়সার

অনলাইন ডেস্ক : ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে বাংলাদেশের ফিনটেক শিল্পের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে, দেশের শীর্ষস্থানীয় পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) আমারপে-তে বিনিয়োগ করেছে গ্লোবাল ফিনটেক কোম্পানি সিমপায়সা।
এই একত্রীকরণের অংশ হিসেবে, সিমপায়সা প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এটি বাংলাদেশে কোনো পেমেন্ট সিস্টেম অপারেটরে প্রথম বিদেশী ফিনটেক বিনিয়োগ।
বৃহস্পতিবার (১২ মার্চ) রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত ‘Ramadan Serenity 2026’ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়।
সিমপায়সার এই বিনিয়োগ আমারপে-এর প্রযুক্তিগত সক্ষমতা উন্নত করতে, সেবা সম্প্রসারণ করতে এবং বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে সহায়তা করবে। এটি দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।
এই মাইলফলক বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করছে, যেখানে উদ্ভাবন, সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বৃদ্ধি আরও জোরদার হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমপায়সা বাংলাদেশ ও নেপাল এর কান্ট্রি ম্যানেজার এবং আমারপে-এর সিইও, সানজানা ফরিদ, এবং আমারপে-এর ব্যবস্থাপনা পরিচালক এএম ইশতিয়াক সারোয়ার।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র