শিরোনাম
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ১১ দলীয় ঐক্য মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া, প্রজ্ঞাপন শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা, শপথের আগেই জোর আলোচনা নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া পোস্ট সরিয়ে নিলেন জামায়াত আমির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ জনগণকে কনভিন্স করাই আমাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান কুমিল্লা-৬ আসনে নির্বাচিত এমপি মনিরুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা: তরুণ প্রজন্মের বিএনপি নেতৃবৃন্দ”রা আমার দেশ রিপোর্টার ও জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ

কমেছে স্বর্ণের দাম

Chif Editor

অনলাইন ডেস্ক:-  এক মাসে টানা চার দফা বাড়ানোর দেশের বাজারে এবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা ক‌মিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা। দাম কমানোর ফলে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এটি।

আগামীকাল রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে বাজুস থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৫, ২৪, ২১ ও ১৪ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ১৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১২ হাজার ৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৯২ হাজার ২৮৬ টাকায় বিক্রি করা হবে।

Leave a Reply