শিরোনাম
এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

নভেম্বর আসছে মোসাঃ আয়শা সিদ্দিকার প্রথম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘মন যে বোঝে না’

Mehraz Rabbi

বিনোদন ডেস্ক।। দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-এর প্রযোজনায় এবং গুণী নির্মাতা মোসাঃ আয়শা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প,মন যে বোঝে না’। বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি আগামী ৭ নভেম্বর ২০২৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা আরিফিন শুভ ও তমা মির্জা, সঙ্গে রয়েছেন অভিজ্ঞ অভিনয়শিল্পী তারিক আনাম খান, মনিরা মিঠু, হাসান মাসুদ, রেহানা জনি এবং কাবিলা (হুমায়ুন কবির)। প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর।

‘মন যে বোঝে না’ একটি নিটোল পারিবারিক আবহের সঙ্গে গভীর রোমান্টিক অনুভূতির মিশেলে নির্মিত গল্প। ভালোবাসা, সম্পর্ক, বন্ধন এবং হৃদয়ের অজানা কথাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রটিতে। নামের মতোই, গল্পটি দর্শকের মনকেও বুঝে নিতে চাইবে,মন ছুঁয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ১০ অক্টোবর ২০২৫ তারিখে চলচ্চিত্রটির ছাড়পত্র দিয়েছে।
ইতিমধ্যে মুক্তির অপেক্ষায় উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। ট্রেলার ও গান প্রকাশের ঘোষণার জন্য চোখ রাখুন,ইমপ্রেস টেলিফিল্মের অফিসিয়াল পেজে।

Leave a Reply