শিরোনাম
মওদুদ আব্দুল্লাহ শুভ্র : সাংবাদিকতায় আইন গাঙচিল সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাবের ইফতার মাহফিলে এমপি সরোয়ার আলমগীর “বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উঠে আসবে জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র” মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির চেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার, নিন্দা ক্র্যাকের রানীশংকৈলে আধুনিক কৃষি বার্তা নিয়ে প্রযুক্তি মেলা শুরু কক্সবাজারে সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

যে সমস্যায় ভুগছেন শবনম ফারিয়া

Chif Editor

অনলাইন ডেস্ক :- জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ। সপ্তাহখানেক ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। অসুস্থতার এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

গত ৫ জানুয়ারি থেকেই মূলত এই অসুস্থতা ঝেঁকে বসেছে জানিয়ে তিনি বলেন, ‘৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

বর্তমানে কোনো ফোনকল রিসিভ করতে পারছেন না বলে জানান ফারিয়া। তিনি বলেন, ‘আমার অনেক ফোন আসছে, কিন্তু এখনই তা ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যঘরে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

Leave a Reply