শিরোনাম
‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীদের মারতে পারবে স্বামী, তবে জখম হলেই পেতে হবে শাস্তি এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি নির্দেশনা সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয় না, হয় সিলেকশন: পাটওয়ারী সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ লাইভ চলাকালে সরে গেল ‘বিউটি ফিল্টার’ দেড় লাখ অনুসারী হারালেন চীনা ইনফ্লুয়েন্সার প্রকাশ্যে অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে মারধর, ভিডিও ভাইরাল পুলিশসহ শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ রমজানে নতুন অফিস সূচি, আজ থেকে কার্যকর নাইজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭

প্রকাশ্যে অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে মারধর, ভিডিও ভাইরাল

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাজধানীর রাস্তায় হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠু।

একটি গাড়ির ছবি শেয়ার মনিরা মিঠু লিখেছেন, কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পিছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে আমার বড় ছেলে উপন্যাস গাড়ী আটকাতে কে গেলে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন। গাড়ির নাম্বার, (ঢাকা মেট্রো ঘ ১৬-0905) আমার ছেলেকে রাস্তায় ফেলে পিটানোর দৃশ্য ধারণ করা হয়েছে।

ঘটনা বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে মনিরা মিঠু বলেন, ‘আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি।’

Leave a Reply