অনলাইন ডেস্ক :- রাজধানীর রাস্তায় হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠু।
একটি গাড়ির ছবি শেয়ার মনিরা মিঠু লিখেছেন, কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পিছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে আমার বড় ছেলে উপন্যাস গাড়ী আটকাতে কে গেলে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন। গাড়ির নাম্বার, (ঢাকা মেট্রো ঘ ১৬-0905) আমার ছেলেকে রাস্তায় ফেলে পিটানোর দৃশ্য ধারণ করা হয়েছে।
ঘটনা বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে মনিরা মিঠু বলেন, ‘আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি।’
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র