প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
চার দশক পর এক ফ্রেমে রজনীকান্ত ও কমল
অনলাইন ডেস্ক :- তামিল চলচ্চিত্রের দুই জীবন্ত কিংবদন্তি রজনীকান্ত ও কমল হাসান। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘আলাউদ্দীনম আথবুথা ভিলাক্কুম’ ছিল তাদের শেষ সিনেমা, যেখানে দুজনই মুখ্য ভূমিকায় ছিলেন। এরপর কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা গেলেও, সেগুলোতে ছিলেন অতিথি চরিত্রে।
সেই হিসাবে প্রায় ৪৭ বছর পর আবার একই সিনেমায় মূল নায়ক হিসেবে ফিরছেন এই দুই মহাতারকা। এই দুই কিংবদন্তি তারকাদের নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক নেলসন দীলিপ কুমার, যিনি ২০২৩ সালে রজনীকান্তকে নিয়ে ‘জেলার’ বানিয়ে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিলেন।নেলসনের নতুন এই প্রজেক্টের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’। নামের মধ্যেই স্পষ্ট- এটি দুই তারকার সমান উপস্থিতির গল্প। সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই তার ইঙ্গিত মিলেছে।
প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজ এক বিবৃতিতে জানিয়েছে, রজনীকান্ত ও কমল হাসানকে একত্র করা তাদের দীর্ঘদিনের স্বপ্ন। এটি শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আবেগঘন এক অধ্যায়। যথেষ্ট দায়িত্ব ও কৃতজ্ঞতা নিয়ে তারা এই যাত্রা শুরু করতে যাচ্ছে।ঘোষণার পর থেকেই রজনীকান্ত ও কমল হাসানের ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। কেমন হবে রজনীকান্ত-কমলের রসায়ন? পর্দায় কি দেখা যাবে প্রতিদ্বন্দ্বিতা, নাকি বন্ধুত্বের রঙ? উত্তর মিলবে সিনেমা মুক্তির দিনেই।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র