
ঢাকা জেলা প্রতিনিধি :- নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা থেকে কন্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডেমরা থানার পুলিশ। এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তুলার চেষ্টা করার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়ে ছিল।
সেই গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে সোমবার “২৩” ফেব্রুয়ারী দুপুর সাড়ে “১২” দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন “৩” নং ওয়ার্ড বটতলা এলাকা থেকে গায়ক নোবেল কে গ্রেফতার করা হয়েছে।
বিষয় টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করা হয়েছে, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গায়ক নোবেল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। মঙ্গলবার “২৪” ফেব্রুয়ারী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


