শিরোনাম
কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

নবদ্বীপে নবজাতককে সারারাত আগলে রাখল রাস্তার একদল কুকুর

Chif Editor

মায়ের কোল না জুটলেও জুটেছিল পথের ধুলো। তবে মানুষ মুখ ফেরালেও ফেরায়নি পশুরা। ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে, যেখানে পাবলিক টয়লেটের পাশে ফেলে যাওয়া এক নবজাতককে সারারাত ধরে পাহারাদার হয়ে আগলে রেখেছে একদল রাস্তার কুকুর।

সোমবার ভোরের দিকে পশ্চিমবঙ্গের নবদ্বীপের স্বরূপনগর রেল কলোনির বাসিন্দারা দেখতে পান, পাবলিক টয়লেটের বাইরে পড়ে থাকা কান্নারত শিশুটিকে ঘিরে বৃত্ত তৈরি করে বসে আছে একদল রাস্তার কুকুর। স্থানীয়দের ভাষ্যমতে, সারারাত কুকুরগুলো ওই শিশুটির পাশেই ছিল। ভোরের আলো ফোটার পর স্থানীয় বাসিন্দারা শিশুটিকে নিরাপদ আশ্রয়ে তুলে নেওয়ার পরই কেবল কুকুরগুলো সেখান থেকে সরে যায়।

কলোনির বাসিন্দা রাধা ভৌমিক টয়লেটে যাওয়ার সময় শিশুটিকে প্রথম দেখতে পান এবং কুকুরদের বেষ্টনীর ভেতর থেকে দ্রুত তাকে মাটি থেকে তুলে নেন। এরপর তার নাতনি-বউ প্রীতি ভৌমিক শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মাথায় সামান্য রক্ত ছিল, যা জন্মের সময়ের বলে ধারণা করা হচ্ছে।

নবদ্বীপ পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে জন্মের পরপরই স্থানীয় কেউ শিশুটিকে সেখানে ফেলে গেছে। শিশুটির দীর্ঘমেয়াদী সুরক্ষা ও পুনর্বাসনের জন্য চাইল্ডলাইন এবং শিশু কল্যাণ কমিটিকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

উদ্ধারকারী রাধা ভৌমিক কুকুরগুলোর এমন আচরণে মুগ্ধ হয়ে বলেন, “যাদের আমরা সবসময় তাড়িয়ে দিই, সেই কুকুরগুলোই আজ এমন কাজ করল যা অনেক মানুষও করত না। ওরাই শিশুটিকে বাঁচিয়ে রেখেছে।”

Leave a Reply