শিরোনাম
কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ  হরমুজ প্রণালীতে ‌‌‘পাহারা’ বসানোর নির্দেশ ট্রাম্পের যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তেহরানে স্টেডিয়াম বিধ্বস্তের দাবি দুই ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের স্কুল-কলেজে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানি জেনারেল বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত

Chif Editor

অনলাইন ডেস্ক :- লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক রনি মিয়া (২৫) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তের ৯০২ নং পিলার এর কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রনি মিয়া হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গোতামারি গ্রামের হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় ও বিজিপি জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নে দৈইখাওয়া সীমান্ত পিলার ৯০২ মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশি নাগরিক (৪/৫ জন) গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করলে প্রতিপক্ষ ভারতীয় ৭৮ বিএসএফ এর শিষরাম ক্যাম্পের টহল দল কর্তৃক গরু চোরাকারবারীদের উদ্দেশ্য করে ১ রাউন্ড গুলি ফায়ার করলে বাংলাদেশি নাগরিক মোঃ রনি মিয়া (২২) পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরিবারের লোকজন গুলিবিদ্ধ রনি মিয়াকে গোপনে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দিচ্ছেন।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, এ ঘটনায় বিজিপির পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Leave a Reply