শিরোনাম
মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক আকাশসীমা আংশিক চালু, সীমিত আকারে ফ্লাইট ছাড়ছে এমিরেটস কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ 

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

Chif Editor

অনলাইন ডেস্ক :- গণতন্ত্রের আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা নিবেদন করতে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে আগত এসব বিদেশি অতিথিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জাতীয় সংসদ ভবনে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেলের সঙ্গে সাক্ষাৎ করেন।

শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং তাদের উপস্থিতির জন্য উপদেষ্টারা বিদেশি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply