শিরোনাম
মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক আকাশসীমা আংশিক চালু, সীমিত আকারে ফ্লাইট ছাড়ছে এমিরেটস কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ 

লালমনিরহাট হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

Chif Editor

স্টাফ রিপোর্টার :- লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে রনি মিয়া (২৫) নামের এক বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত রনি মিয়া হাতীবান্ধার দইখাওয়া সীমান্ত-সংলগ্ন গোতামারি গ্রামের হারুন অর রশিদের ছেলে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত ২২ ডিসেম্বর সীমান্তে গরু চোরাচালান করতে গিয়ে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। আত্মগোপনে থেকে চিকিৎসা নেওয়ার পর গতকাল রাতে সীমান্তে গরু পারাপার করতে গিয়ে আবার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রনি মিয়ার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply