শিরোনাম
মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক আকাশসীমা আংশিক চালু, সীমিত আকারে ফ্লাইট ছাড়ছে এমিরেটস কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ 

মার্কিন কারাগার থেকে মাদুরোর চিঠি. ‘আমি একজন যোদ্ধা’

Chif Editor

অনলাইন ডেস্ক :- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন কারাগার থেকে আইনজীবীদের মাধ্যমে ছেলেকে বার্তা পাঠিয়ে জানিয়েছেন, ‘We are well, I am a fighter’-আমরা ভালো আছি, আমি একজন যোদ্ধা।

শনিবার ভেনেজুয়েলার আইনপ্রণেতা ও মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা এ তথ্য জানান।

শাসক ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার (পিএসইউভি) নেতাদের উদ্দেশে দেয়া বক্তব্যে মাদুরো গুয়েরা বলেন, তার বাবার আইনজীবীরা পরিবারের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি জানান, আইনজীবীরা আমাদের বলেছেন, তারা শক্ত আছেন এবং আমাদের ব্যথিত হতে নিষেধ করেছেন। বার্তায় মাদুরো তার ছেলেকে বলেন, ‘আমরা ভালো আছি। আমি একজন যোদ্ধা।’

এর আগে গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসসহ ভেনেজুয়েলার আরও তিনটি শহরে সামরিক হামলা চালায়। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই সামরিক অভিযানের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিশ্ব নেতারা।

মাদুরো গুয়েরা বলেন, তার বাবা ভেঙে পড়েননি এবং বর্তমান পরিস্থিতিতেও দৃঢ় রয়েছেন। বর্তমানে সরকার ও এর সমর্থকেরা ঐক্যবদ্ধ এবং শক্ত অবস্থানে আছেন। তিনি বলেন, ‘যা-ই ঘটুক না কেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

Leave a Reply