শিরোনাম
মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক আকাশসীমা আংশিক চালু, সীমিত আকারে ফ্লাইট ছাড়ছে এমিরেটস কামারখন্দে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রংপুরের গঙ্গাচড়া বাজারে ড্রেন নির্মাণে অনিয়ম”র অভিযোগ  কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এডভোকেট রেজাউল করিম মিঠু আইনজীবী কালাম হত্যা মামলার আসামি বিপু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ, গ্রেফতারের দাবিতে ক্ষোভ 

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল

Chif Editor

অনলাইন ডেস্ক :- ভারতের উত্তরাখণ্ডে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দানাবল। ফুলের উপত্যকা ‘ভ্যালি অব ফ্লাওয়ার্স’ হিসেবে খ্যাত নন্দাদেবী জাতীয় উদ্যানে চলতি জানুয়ারি মাসের শুরুর দিকে দানাবল শুরু হয়। দাবানলে বনভূমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে কিছু কিছু এলাকার দানাবল।

আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তা করছে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার। বন কর্মকর্তা ও আবহাওয়াবিদরা দানাবলের জন্য স্বাভাবিকের চেয়ে শুষ্ক আবহাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

এ বছর উত্তরাখণ্ডে প্রায় কোনো তুষারপাত হয়নি এবং খুব কম বৃষ্টিপাত হয়েছে। শুষ্ক গাছপালা ও বনের মাটিতে আর্দ্রতা কম থাকায় দাবানল ছড়িয়ে পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়।

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এ ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণ বেড়ে গেছে।

Leave a Reply