শিরোনাম
বিক্ষোভের মুখে বাসস কার্যালয় ছাড়লেন এমডি মাহবুব মোর্শেদ ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

Chif Editor

অনলাইন ডেস্ক :- অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) এই টেলিফোন আলাপের তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করার প্রতিশ্রুতি দেন উভয় পক্ষ।

এ ছাড়া বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তৌহিদ হোসেন ও ইসহাক দার। অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে টেকসই সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়। 

প্রসঙ্গত, চলতি মাসে এটি ইসহাক দার ও তৌহিদ হোসেনের মধ্যে তৃতীয় দফার টেলিফোন আলাপ। এর আগে সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় একটি বহুপক্ষীয় ফোরামের সাইডলাইনে তাদের মধ্যে সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।

Leave a Reply