শিরোনাম
ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ

চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন: পোস্টাল ব্যালট

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। 

আজ সোমবার (২৬ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৬ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৬ লাখ ৮৩ হাজার ১২২ জন প্রবাসীর (সংশ্লিষ্ট গন্তব্যের দেশে) কাছে ব্যালট পৌঁছেছে।

৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে। 

ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ, ৪৪ হাজার ৯৯৩ টি পোস্টাল ব্যালট।

এছাড়া ১৯ হাজার ৩৮৮ পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

সূত্র: বাসস

Leave a Reply