শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ঢাকায় পার্বত্য চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও পার্বত্যবাসীর মিলনমেলা অনুষ্ঠিত কুমিল্লায় দুই লক্ষ টাকায় হত্যা মামলার রফাদফা, টাকা না দিয়েই লাশ দাফনের অভিযোগ বিএনপির নেতা ও ওসির বিরুদ্ধে রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজন: আইজিপি

লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যের ডাক কলম্বিয়ার প্রেসিডেন্টের

Chif Editor

অনলাইন ডেস্ক :- কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সমালোচনা করে লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) পানামায় ডেভেলপমেন্ট ব্যাংক অব লাতিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান (সিএএফ) আয়োজিত লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করলেও, চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলায় চালানো হামলার প্রসঙ্গ টেনে পেত্রো বলেন, ‘আমরা চাই না কারাকাস কিংবা আমেরিকার কোনো দেশ উত্তর দিক থেকে বা দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হোক।’

তিনি আরও বলেন, ‘আমাদের জনগণ ইতিহাসকে এমনভাবে গড়ে তুলেছে যে, এখন আমাদের নিজেদেরকে একটি লাতিন আমেরিকান ও ক্যারিবীয় সভ্যতা হিসেবে দেখতে হবে।’

আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে পেত্রো বলেন, ‘মাদক পাচার, জলবায়ু সংকট এবং ক্রমবর্ধমান সংঘাতের মতো বৈশ্বিক হুমকি মোকাবিলার একমাত্র পথ হলো আঞ্চলিক সংহতি ও সহযোগিতা।’

লাতিন আমেরিকার প্রকৃত শক্তি ক্ষেপণাস্ত্র বা অর্থে নয়—এ কথা জোর দিয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রকৃত সম্পদ নিহিত আছে জীবনে, প্রকৃতিতে, সাংস্কৃতিক বৈচিত্র্যে এবং যুদ্ধের বদলে বিশ্বের সামনে একটি শান্তিপূর্ণ বিকল্প উপস্থাপনের চেষ্টায়। আমরা কি বিভক্ত ও বিচ্ছিন্ন থাকতে রাজি হব, নাকি সত্যিকারের ঐক্য গড়ে তুলব?’

এই ফোরামে ব্রাজিল, পানামা, বলিভিয়া, জ্যামাইকা, ইকুয়েডর ও গুয়াতেমালার প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ নেন কলম্বিয়া ও চিলির প্রেসিডেন্ট।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply