শিরোনাম
মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঘিওর উপজেলার বিএনপির অঙ্গ সংগঠন সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে চাই: তারেক রহমান এবার ১২ তারিখের নির্বাচন নিয়ে বার্তা দিলো ইনকিলাব মঞ্চ আমরা উন্নত হলে অস্তিত্ব হারাবে ভারত: নুরুল ইসলাম সাদ্দাম লীগ অ্যাক্টিভ হয়েছে, সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হলো: ইনকিলাব মঞ্চ জাপানের নির্বাচনে মার্কিন প্রভাব, তাকাইচিকে ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা, নীলফামারীতে বিক্ষোভ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন: ডিপজল তারেক রহমানকে ফের ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় নয়: নাহিদ ইসলাম

কাশ্মীরিদের পূর্ণস্বাধীনতা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা চায় পাকিস্তান

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাষ্ট্রীয় বার্তা সংস্থা রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ভারতের ওপর চাপ সৃষ্টি করে, যাতে কাশ্মীরি জনগণ অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের ভবিষ্যৎ স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে।

বুধবার পালিত কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, স্থানীয় জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা দমন করে কখনোই স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব নয়।

তিনি বলেন, পাকিস্তানের সরকার ও জনগণ প্রতি বছর কাশ্মীর সংহতি দিবস পালন করে কাশ্মীরি জনগণের ন্যায্য ও বৈধ আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংগ্রামের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে।

শেহবাজ শরিফ বলেন, ‘আত্মনিয়ন্ত্রণের অধিকার আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। প্রতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদ এমন একটি প্রস্তাব গ্রহণ করে, যা জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আইনগত অধিকারের ওপর জোর দেয়।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘দুঃখজনকভাবে, ৭৮ বছর পেরিয়ে গেলেও কাশ্মীরি জনগণ এখনও এই ন্যায্য অধিকার প্রয়োগ করতে পারেনি।’

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ ভারত-অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীর (আইআইওজেকে) বিশ্বের অন্যতম সবচেয়ে সামরিক দখলদারিত্বের অঞ্চলে পরিণত হয়েছে। কাশ্মীরিরা ভীতি ও আতঙ্কের পরিবেশে বসবাস করছে।’

জম্মু ও কাশ্মীর বিরোধ পাকিস্তানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে থাকবে—এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের প্রতি নৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিকভাবে অবিচল সমর্থন দিয়ে যাবে।

রেডিও পাকিস্তানের খবরে আরও বলা হয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, এই দিনটি বিশ্ববাসীকে নিপীড়িত কাশ্মীরি জনগণের প্রতি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, জাতিসংঘের উচিত ৭৮ বছর আগে কাশ্মীরিদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা এবং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংগ্রামে সমর্থন জানানো।

সূত্র: ডন

Leave a Reply