প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
ভোটে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা
অনলাইন ডেস্ক :- গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি সহায়তায় ২ মিলিয়ন ডলার (২০ লাখ ডলার) অনুদান দিচ্ছে কানাডা। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার এইচ ই অজিত সিং এসব কথা বলেন।
এ সময় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার উপস্থিত ছিলেন। কানাডা অবশ্যই বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার এবং বন্ধু। আমরা আপনাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম। তিনি আরও বলেন, বর্তমানে ১ লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে অভিহিত করে অজিত সিং বলেন, বাংলাদেশে কী ঘটে তা কানাডা এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ। কানাডা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাতিসংঘের এই কনসোর্টিয়ামকে সমর্থন দেওয়ায় আমি কানাডার করদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, গত এক বছর ধরে ইউনেস্কো, জাতিসংঘ নারী (UN Women), ইউএনওডিসি (UNODC) এবং ইউএনডিপি; এই চারটি সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধে কারিগরি সহায়তা দিয়ে আসছে। কানাডার এই নতুন তহবিল সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে। অজিত সিং বলেন, আমি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচনের জন্য বাংলাদেশের অগ্রগতিতে গর্বিত। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকে সামনে রেখে ইউএনডিপির সহায়তায় ব্যালট নামে একটি প্রকল্প হাতে নিয়েছে ইসি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র