অনলাইন ডেস্ক :- পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন সীসা খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির প্লাটো রাজ্যের বাশার জেলায় কামপানিন জুরাক খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ফরাসি বার্তা সংস্থাকে (এএফপি) জানিয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত ঐতিহ্যবাহী শাসক আলহাজ্জি আলিয়ু আদামু ইদ্রিস এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র