শিরোনাম
হবিগঞ্জে ১২৩ কেজি গাঁজাসহ আটক ২ ইসরায়েলের বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে লাখো ফিলিস্তিনি আদালতকক্ষে রমজানের শুভেচ্ছা শুনে ফিলিস্তিনি বন্দির প্রশ্ন—আজ কি রোজা? জনগণের দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান মুশফিকুল ফজল আনসারীর এপস্টেইন ফাইল: ডায়ানার মৃত্যুর পর বড় সংকটের মুখোমুখি ব্রিটিশ রাজপরিবার যাত্রা পথে স্লিপ দিয়ে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি: হামিম ঠাকুরগাঁওয়ে জাল দলিল চক্রের হোতা বদিউল আলম পুলিশের জালে, জনমনে স্বস্তি বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন: অর্থমন্ত্রী সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, লক্ষ্মীপুরেও নেই: পানিসম্পদমন্ত্রী

এপস্টেইন ফাইল: ডায়ানার মৃত্যুর পর বড় সংকটের মুখোমুখি ব্রিটিশ রাজপরিবার

Chif Editor

অনলাইন ডেস্কঃ  ছোট ভাই অ্যান্ড্রু আলবার্ট গ্রেপ্তারের পর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের বিবৃতির ভাষা ছিল বেশ কঠোর। আইন নিজস্ব গতিতে চলবে জানিয়ে চার্লস লিখেন, কর্তৃপক্ষের প্রতি তাদের (রাজপরিবার) পূর্ণ সমর্থন আছে।

ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের বিতর্কিত ঘটনা কালেভদ্রে ঘটে- বিষয়টা এমন নয়। কিন্তু তারপরও বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব লন্ডনের স্যান্ড্রিংহামের বাড়ি থেকে সাবেক যুবরাজ অ্যান্ড্রুকে গ্রেপ্তারের ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

গ্রেপ্তারের ঘটনা নিয়ে রাজা চার্লসের বিবৃতিটি ছিল প্রায় ১০০ শব্দের। যেটির শেষভাগে লেখা,‘আমার পরিবার এবং আমি আপনাদের সবার প্রতি আমাদের দায়িত্ব ও সেবা অব্যাহত রাখব।’ এর অন্তর্নিহিত অর্থ হলো- ছোট ভাইয়ের প্রতি অবশিষ্ট কোনো সহমর্মিতার চেয়ে রাজা দেশের প্রতি দায়িত্বকে প্রাধান্য দেবেন।

ধারণা করা হচ্ছে, প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন এই বিবৃতিতে সমর্থন দিয়েছেন। অর্থাৎ, রাজপরিবারের শীর্ষ সদস্যরা অ্যান্ড্রুকে নিয়ে নিজেদের অবস্থান এবং পরিস্থিতি সামলানোর কৌশলের বিষয়ে ঐক্যবদ্ধ।
অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সামলানোর ক্ষেত্রে রাজা চার্লসের কৌশল তাঁর প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের কৌশলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। প্রচলিত আছে, অ্যান্ড্রু ছিলেন রানির প্রিয় সন্তান। সমালোচকরা আগে থেকেই বলে আসছিলেন, দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের কারণে মাউন্টব্যাটেন-উইন্ডসরকে জবাবদিহির আওতায় আনতে রানি যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেননি।২০১৯ সালে অ্যান্ড্রু বাকিংহাম প্যালেসে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে বিবিসিকে সাক্ষাৎকার দেন। সমালোচকেরা তখন প্রশ্ন তোলেন, এমন গুরুত্বর অভিযোগ নিয়ে কথা বলার জন্য রানি কেন অ্যান্ড্রুকে বাকিংহাম প্যালেস ব্যবহারের অনুমতি দিলেন। জানা যায়, ২০২১ সালে ভার্জিনিয়া জুফ্রে নামে এক নারী যৌন নিপীড়নের মামলা করার পর, তা মোকাবিলা করতে অ্যান্ড্রুকে রানি প্রচুর অর্থ দিয়েছিলেন।

মামলা মোকাবিলায় ওই অর্থ খরচ করলেও অ্যান্ড্রু প্রায়ই দাবি করেন, তিনি ভার্জিনিয়া জুফ্রের সঙ্গে সাক্ষাতের কথা মনে করতে পারছেন না। সব ধরনের অভিযোগও অস্বীকার করেন। কিন্তু প্রকাশিত কয়েকটি ছবি বিতর্কে নতুন করে ঘি ঢালে। এই বিতর্ক কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাজ পরিবারের মালিকানাধীন বাড়ি থেকে অ্যান্ড্রুর গ্রেপ্তার হওয়ার ঘটনা পরিবারটিকে গত কয়েক দশকের মধ্যে বড় সংকটের মুখোমুখি করেছে।

চার্লস ও অ্যান্ড্রুর বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। ধারণা করা হয় শৈশব থেকে তাদের মধ্যে খুব বেশি ঘনিষ্ঠতা ছিল না। বরং বোন প্রিন্সেস অ্যানের সঙ্গে চার্লসের সম্পর্ক বেশি গভীর। ১৯৮০-র দশকে চার্লস ডায়ানাকে এবং অ্যান্ড্রু সারা ফার্গুসনকে বিয়ে করেন। এরপর দুই ভাই সম্ভবত সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিলেন। কারণ, ডায়ানা ও সারা ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন।

রাজপরিবারের ইতিহাসবিদ কেট উইলিয়ামস সিএনএনকে বলেন, রাজপরিবার এখন বিশাল সমস্যার সম্মুখীন। অ্যান্ড্রুর থেকে পরিবারের বাকি সদস্যদের বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে এই সমস্যার শুরু হয়েছে।কেট উইলিয়ামস বলেন, যতদিন যাবে মানুষ প্রশ্ন তোলা শুরু করবে, অ্যান্ড্রুর ঘটনার বিষয়ে রাজা চার্লস কি জানতেন? তাই ডায়ানার মৃত্যুর পর রাজপরিবার যতসব সংকটের মুখোমুখি হয়েছে, এটি হতে যাচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রাজপরিবারের নানা ঘটনার ভাষ্যকার সান্দ্রো মোনেত্তি বলেন, ‘অ্যান্ড্রু বিষয়টি রাজা চার্লসের পুরো শাসনকালকে প্রশ্নবিদ্ধ করবে। মানুষ ভবিষ্যতেও এ ঘটনা নিয়ে কথা বলবে।’ মোনেত্তি বলেন, অভিযোগ ওঠার পর অ্যান্ড্রুর সব উপাধি বাতিল করা হয়েছে। কিন্তু তবুও তিনি সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় অষ্টম স্থানে আছেন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, তা রাজতন্ত্রের ভবিষ্যতকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

সূত্র: এপি 

Leave a Reply