
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এ আদেশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প আদালতের রায়কে ভয়াবহ আখ্যা দেন। তার বাণিজ্য নীতি প্রত্যাখ্যানকারী বিচারকদের ‘মূর্খ’ বলে সমালোচনা করেন তিনি। হোয়াইট হাউস গত বছর বিশ্বব্যাপী শুল্ক ঘোষণা করেছিল, সেগুলোর বেশিরভাগই আদালত অবৈধ ঘোষণা করেছেন। এমন আদেশের পরপরই প্রেসিডেন্ট নতুন পরিকল্পনা সামনে এনেছেন।
সূত্র: বিবিসি



