শিরোনাম
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী হাসনাতের পর এবার আসিফের পোস্ট ইউনেসকো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ তৃণমূল থেকে উঠে আসা এক সাহসী ও পরীক্ষিত নারী নেত্রী সুফিয়া বেগম শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ পাবে সুন্দর প্রজন্ম: খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ রংপুরে নকল ঘি কারখানার সন্ধান, বিপুল পরিমাণ নকল ঘিসহ এক ব্যক্তি আটক ১০ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে ডিম-দুধ-মাংস দেওয়া হবে: খাদ্য প্রতিমন্ত্রী মাল্টিবিলিয়ন ডলারের কৃষিপণ্য রপ্তানি করতে চাই: কৃষিমন্ত্রী

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া

Chif Editor

অনলাইন ডেস্কঃ  সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বলকান রাষ্ট্র আলবেনিয়া। উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজধানী তিরানা-র রাজপথে নেমেছেন বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি-র কর্মী-সমর্থকরা। তারা প্রধানমন্ত্রী এডি রামা-র পদত্যাগ দাবি করছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

গত ডিসেম্বর থেকেই দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপের তদন্ত শুরু হলে বিরোধীরা আরও জোরালোভাবে সরকার পতনের দাবি তোলে। পাশাপাশি ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতি ও নির্দিষ্ট কিছু কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

পরিস্থিতি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতার সম্ভাবনা এখনও অনিশ্চিত।

Leave a Reply