অনলাইন ডেস্কঃ আফগানিস্তানের তালেবান প্রশাসন দেশটিকে ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসলামাবাদের সামরিক হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তান এখন ‘পুরোদমে যুদ্ধের’ অবস্থায় রয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন শহরে বোমা হামলা চালানোর কয়েক ঘণ্টা পর তিনি এই মন্তব্য করেন। আসিফ দাবি করেন, ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার আশা করা হয়েছিল, কিন্তু তালেবান সরকার ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে এবং সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে।
তিনি আরও বলেন, পাকিস্তান সরাসরি ও মিত্রদেশগুলোর মাধ্যমে কূটনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে, তবে ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’।
এদিকে ভারতের পক্ষ থেকে এসব অভিযোগের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অতীতে ইসলামাবাদ কাবুল-ইসলামাবাদ উত্তেজনায় নয়াদিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও ভারত তা অস্বীকার করে আসছে।
২০২১ সালে বাস বিস্ফোরণে ৯ চীনা নাগরিকসহ ১৩ জন নিহতের ঘটনার জন্য পাকিস্তান ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা 'র' ও আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অভ সিকিউরিটিকে দায়ী করেছিল।
উত্তেজনা চরমে পৌঁছালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দুই প্রতিবেশী দেশকে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র