শিরোনাম
চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি, সন্ত্রাসী রায়হান-ইমনকে ঘিরে নতুন আতঙ্ক চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: কৃষি প্রতিমন্ত্রী চান্দিনায় ঘরের আঁড়ায় ঝুলেছিল মা-মেয়ের লাশ বর্তমান সংসদকে ‘অপবিত্র’ আখ্যা দিয়ে রাষ্ট্রপতির অভিশংসন চাইল এনসিপি ইরানের রাস্তায় খামেনির হাজার হাজার সমর্থক ইরানের সর্বোচ্চ নেতার স্থলাভিষিক্ত হবেন কে? তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে: পুতিন ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Chif Editor

অনলাইন ডেস্ক :- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’।

শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, ইরান এই ঐতিহাসিক অপরাধের আদেশদাতা ও অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং প্রতিশোধ গ্রহণকে তার দায়িত্ব ও বৈধ অধিকার বলে মনে করে। এই মহান দায়িত্ব ও বাধ্যবাধকতা পালনে ইরান তার সব শক্তি উৎসর্গ করবে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।প্রতিশোধ হিসেবে আইআরজিসি মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরে অবস্থিত একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী ‘পর্যায়ক্রমে চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের একটি ভিন্নধর্মী ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে’।

Leave a Reply