ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।
অনলাইন ডেস্ক :- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এটিকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
খামেনি হত্যাকাণ্ডে পুতিন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সমবেদনা জানিয়ে বলেন, খামেনির হত্যাকাণ্ড ছিল “মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব মানদণ্ডের লঙ্ঘন করে সংঘটিত এক নির্দয় হত্যা’।
ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।
শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, ইরান এই ঐতিহাসিক অপরাধের আদেশদাতা ও অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং প্রতিশোধ গ্রহণকে তার দায়িত্ব ও বৈধ অধিকার বলে মনে করে। এই মহান দায়িত্ব ও বাধ্যবাধকতা পালনে ইরান তার সব শক্তি উৎসর্গ করবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র