অনলাইন ডেস্ক :- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনির স্মরণে ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল সেন্টারে একটি শোকবই খোলা হয়েছে।
সোমবার (২ মার্চ) ইরান দূতাবাসের কালচারাল সেন্টার এক বার্তায় এ তথ্য জানায়। শোক বইতে শোকবার্তা লিখে স্বাক্ষর দানের জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার বন্ধ) এ শোকবইতে শোকবার্তা লিখতে ও স্বাক্ষর করতে আহ্বান জানিয়েছে কালচারাল সেন্টার। ঠিকানা: বাড়ি নম্বর ৭, রোড নম্বর ১১ (পুরাতন ৩২), ধানমন্ডি, ঢাকা-১২০৯
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র