শিরোনাম
ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় লিগ ও বেতনের আওতায় আসছেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা ভীষণ অসুস্থতা সত্ত্বেও শাহিদা রফিকের স্মরণসভায় মির্জা ফখরুল মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা-কল্যাণ নিশ্চিত করতে চাই: হুমায়ুন কবির ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ বাগদাদের কাছে কাতাইব হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েলি-মার্কিন হামলা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪ কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, যুক্তরাজ্যের ওপর চটলেন ট্রাম্প

কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত

Chif Editor

অনলাইন ডেস্ক :-  কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, বিধ্বস্ত বিমানগুলোর সব ক্রু জীবিত আছেন।

এর আগে ভিডিও যাচাই করে সিএনএন জানিয়েছিল, কুয়েতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং একজন পাইলট প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমেছেন।

সোমবার (২ মার্চ) অনলাইনে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি বিমানে আগুন ধরে গেছে এবং এটি আকাশ থেকে নিয়ন্ত্রণহীনভাবে নিচের দিকে পড়ে যাচ্ছে।

বিমানটি কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম ঘাঁটি থেকে ১০ কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হয়।

সিএনএনের ভিডিও বিশ্লেষণ অনুযায়ী, দুই ইঞ্জিনের এই যুদ্ধবিমানটি এফ-১৫ই অথবা এফ/এ-১৮ মডেলের বিমানের সঙ্গে মিলে যায়।

Leave a Reply