অনলাইন ডেস্ক :- কুয়েতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, বিধ্বস্ত বিমানগুলোর সব ক্রু জীবিত আছেন।
এর আগে ভিডিও যাচাই করে সিএনএন জানিয়েছিল, কুয়েতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং একজন পাইলট প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমেছেন।
সোমবার (২ মার্চ) অনলাইনে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি বিমানে আগুন ধরে গেছে এবং এটি আকাশ থেকে নিয়ন্ত্রণহীনভাবে নিচের দিকে পড়ে যাচ্ছে।
বিমানটি কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম ঘাঁটি থেকে ১০ কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হয়।
সিএনএনের ভিডিও বিশ্লেষণ অনুযায়ী, দুই ইঞ্জিনের এই যুদ্ধবিমানটি এফ-১৫ই অথবা এফ/এ-১৮ মডেলের বিমানের সঙ্গে মিলে যায়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র