
অনলাইন ডেস্ক :- ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালাতে এসে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের আরও এক সেনা। এ নিয়ে এবারের ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল চারে।
সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে গত রোববার (১ মার্চ) সেন্টকম তিনজন সেনা নিহত হওয়ার খবর দিয়েছিল। তারা তখন জানায়, যুদ্ধে গুরুতর আহত হয়েছে আরও পাঁচ সেনা সদস্য।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ প্রায় অর্ধশত শীর্ষ নেতা নিহত হয়েছেন।
ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে ৫৫৫ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২১ জন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে আরব আমিরাতে ৩ জন, কুয়েতে ১ জন, বাহরাইনে ১ জন নিহত হয়েছেন।



